কালান্তর নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে জনাবা নাসরিন আক্তারের প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশ ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মৃরহুম তুহিন এর সহধর্মিণী নাসরিন আক্তারকে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে, একজন নারী প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা স্থানীয় পরিষদের মাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের ভাষ্য, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও নারীদের বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর ভূমিকা রাখার জন্য একজন সক্রিয় জনপ্রতিনিধি প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়ে নাসরিন আক্তারকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী অনেকে।
এদিকে সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় পর্যায়ে তার পরিচিতজন ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তারা নাসরিন আক্তারের পক্ষে জনসমর্থন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তবে নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রার্থিতা, মনোনয়ন ও নির্বাচনী তফসিল সংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচিত হয়ে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০