কালান্তর নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার মায়ানি ইউনিয়নের কাজিরতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাজিরতালুক মুক্তির পয়গম পাঠাগার পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠাগার পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা নুরনবীর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সমাজসেবক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাস্টার সাইফুল ইসলাম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার মনজুরুল ইসলাম, শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, কাজিরতালুক মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন।

এ ছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা রবিউল হোসেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজুল হাসান সাজিদ ও সাবরিনা ইয়াসমিন আপরা।

বক্তারা বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জ্ঞানের দরজায় প্রবেশের শুরু মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের এমন জ্ঞান অর্জন করতে হবে, যা মানুষের উপকারে আসে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগে। একই সঙ্গে জ্ঞানকে অন্যায় বা মানুষকে ঠকানোর কাজে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০