কালান্তর নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভোলাহাটে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজার ও ফিল্ড ওয়ার্কারদের দায়িত্ব এবং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন ইউএনও।

এ সময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কর্মসূচিটি সম্পর্কে বিস্তারিত প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। সাধারণ মানুষের কাছে কর্মসূচির তথ্য পৌঁছে দিতে মাইকিং এবং গুরুত্বপূর্ণ এলাকার মসজিদের মাইকের মাধ্যমেও প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মো. মনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. ইয়াজদানী আলরাজী আল জর্জ।

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি ও ‘ভোলাহাট সংবাদ’ পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. গোলাম কবির পিকু, সাংবাদিক মো. জামিল হোসেন এবং প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. আলী হায়দার রুমন।

অনুষ্ঠানে ভোলাহাট সদর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজার ও ফিল্ড ওয়ার্কাররাও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হবে। শ্রেণিগুলো হলো অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। এ শ্রেণিবিন্যাসের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০