কালান্তর নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরাপাড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সনদ পেলেন শতাধিক মানুষ

পুরাপাড়ায় বিনামূল্যে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়ায় পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অঙ্গসংগঠন ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাঁদের সনদ প্রদান করা হয়।

‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি ওসমান মোল্যা, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন ও কোষাধ্যক্ষ তারিকুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম পরিচালনা করেন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের কর্মী কাজী শাকিল, মেহেদি হাসান, তনয় তালুকদার, তারভীর তালুকদার ও মাজহারুল ইসলাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, তাঁরা সবাই নিয়মিত রক্তদাতা।

আয়োজকেরা জানান, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে দ্রুত উপযুক্ত রক্তদাতা খুঁজে পেতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অনার্স ক্লাব ব্লাড ব্যাংক ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০