কালান্তর নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে কেন্দ্রীয়ভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

কেন্দ্রীয় উদ্বোধনের পর বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু বিস্তার রোধ ও করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ড্রেনে জমে থাকা বর্জ্য অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ তিন মাসের বিশেষ অভিযানে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ড্রেন, নালা, জলাশয় এবং বাসাবাড়ির আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, লার্ভিসাইড ও ফগার স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০