কালান্তর নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন দলিল লেখক মো. মোখলেছার রহমান। অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে গেলে অভিযোগকারীকে মেরে ‘লাশ’ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

অভিযোগপত্রে মোখলেছার রহমান উল্লেখ করেন, দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর সাইদুর রহমান (আলম) বিভিন্ন অজুহাতে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবি করছেন। গত ৬ সেপ্টেম্বর দলিলপ্রতি ২০০ টাকা চাঁদা দাবি করা হলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় সাব-রেজিস্ট্রারের এজলাসে দলিল সই করার মুহূর্তে তাকে অশালীন ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া গত জানুয়ারি মাসেও তার কাছে দলিলপ্রতি ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপমান ও গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি।

এদিকে, অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে একজন সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করলে, অভিযোগকারী মো. মোখলেছার রহমানকে মেরে ‘লাশ বানিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগকারী জানান, চাঁদা দাবির প্রতিবাদ করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৪, নীলফামারী-৩, জেলা প্রশাসক, নীলফামারী, জেলা রেজিস্ট্রার, নীলফামারী ও উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকার কাছে আবেদন করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনে হুমকির বিষয়টি উঠে আসে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০