চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আজিমুশান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় শরিয়তপাড়া এলাকায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য জননন্দিত জননেতা নুরুল আমিন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি আলা উদ্দিন।
মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, আজিমুশান মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।