রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও আত্মত্যাগ চিরস্মরণীয়: ববি হাজ্জাজ

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহস, সংগ্রাম ও অসামান্য আত্মত্যাগের স্মরণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর উদ্যোগে “জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি এবং বিথিকা বিনতে হোসাইন, এমপি। এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের সভাপতিত্বে সভায় জুলাই আন্দোলনের সেই রক্তঝরা ও উত্তাল দিনগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথের অদম্য লড়াই, সাহসী ভূমিকা ও শহিদদের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের জটিল ও সংকটময় মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা পুরো আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল। তাদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (PUSAB)-এর পক্ষ থেকে ববি হাজ্জাজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে জুলাই আন্দোলনে সাহসিকতাপূর্ণ ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এনডিএম-এর পক্ষ থেকেও PUSAB সংগঠনটিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০