নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
৩১ জুলাই ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত কর ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি নাসিকের ১৫তম বাজেট।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে নগর ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বাজেট ঘোষণাকালে নাসিক প্রশাসক বলেন, “আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে নাগরিক সেবার মানোন্নয়ন ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেটে বিশেষ গুরুত্ব পাওয়া খাতগুলোর মধ্যে রয়েছে—অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন ও প্রযুক্তি নির্ভর সেবা।

আয়-ব্যয়ের পরিসংখ্যান: নাসিক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার অনুমোদিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২১৪ কোটি ৫৪ লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা (আদায়ের হার ৭৪.৪৮%)। নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেবল রাজস্ব খাতেই আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।

নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০