কালান্তর নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় শিরিনা আক্তার (২৩) নামে মিরসরাইয়ের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ওহিদুর রহমান অন্তরকে (৩১) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আশকোনার ৫৫০ নম্বর বাড়ির একটি ভাড়া বাসার কক্ষ থেকে শিরিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত শিরিনা আক্তার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতল গ্রামের রাজা মিয়ার মেয়ে। তিনি স্বামী ওহিদুর রহমান অন্তরের সঙ্গে আশকোনার ওই বাসায় বসবাস করতেন। অন্তরের বাড়ি মিরসরাই উপজেলার মাদবরহাট ইউনিয়নের নূর নবীর ছেলের বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শিরিনার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে কক্ষের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক বিরোধের অভিযোগ
শিরিনার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার রাতেও শিরিনা ও অন্তরের মধ্যে ঝগড়া হয়েছিল বলে দাবি করেছেন তারা।
স্বজনদের আরও অভিযোগ, এর আগে গত শুক্রবার অন্তরের পরিবারের লোকজন শিরিনার গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল। পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
এদিকে শিরিনার মৃত্যুর ঘটনায় তার স্বামী ওহিদুর রহমান অন্তরকে আটক করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০