কালান্তর নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মরা চানমেয়খালী খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও স্টেশন কোকিলমনির যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সক্রিয় বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের জিম্মিদশা থেকে ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৩ মে বিকেল থেকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা অতর্কিত গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের সংঘাতের একপর্যায়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ‘করিম শরীফ বাহিনী’র সক্রিয় সদস্য হিসেবে চাঁদাবাজি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন দস্যুতা কার্যক্রমে জড়িত ছিল।
​অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
​৩টি একনলা বন্দুক
​১টি দেশীয় পিস্তল
​৪৯ রাউন্ড তাজা কার্তুজ
​১৮৭ রাউন্ড এয়ারগান গোলা
​২টি ওয়াকিটকি এবং ৪টি ওয়াকিটকি চার্জার
​কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জীবন রক্ষায় এ ধরনের আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০