কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি রোজিনা খাতুনের বিশেষ কবিতা: ‘আয়নাঘর’

সম্প্রতি উন্মোচিত হওয়া গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর ভয়াবহতা, মানবতাবিরোধী নির্যাতন এবং স্বজনহারাদের দীর্ঘশ্বাস নিয়ে রচিত হয়েছে বিশেষ কবিতা ‘আয়নাঘর’। কবি রোজিনা খাতুনের লেখনীতে উঠে এসেছে বন্দিশালার দেয়ালের কান্না, সমাজ সংস্কারের আকুতি এবং মানবিক প্রতিবাদের বলিষ্ঠ সুর। পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো:

আয়নাঘর

– রোজিনা খাতুন

আয়নাঘর তুই কত নিষ্ঠুর, কত নির্মম!

কত বড় জালিম সে, যে করেছে নির্মাণ।

নামটা লিখতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল,

ভাবতে ভাবতে হাত-পা সব ঠাণ্ডা হয়ে এল।

আর কী দেখার বাকি আছে জানা নাই,

জীবনে তো এমন আয়নাঘরের নাম শুনি নাই!

কত পাষণ্ড হলে মানুষ এমন কাজ করতে পারে?

নির্দয়ভাবে নির্যাতন, গুম আর খুন করতে পারে!

আয়নাঘরের দেয়ালে দেয়ালে লেখা শত শত আর্তনাদ,

সেখানে যারা বন্দি, তারা বোঝে না কোনো দিন-রাত।

কত হাজার-কোটি টুকরো জমা লাশের পাহাড়,

এ তো দেখছি বাংলাদেশে বেঁচে থাকাই চরম লজ্জার!

কত মা হারিয়েছে সন্তান, স্ত্রী হারিয়েছে স্বামী,

আয়নাঘরের নিষ্ঠুরতার সাক্ষী তারা বড্ড দামি।

আয়নাঘরের অলিগলি দেখতে কত যে ভয়ংকর,

চার দেয়ালে বন্দি আজ শত কষ্টের হুঙ্কার!

আর কখনো দেখতে চাই না এমন পাষণ্ড আয়নাঘর,

চিরুনি তল্লাশি চালিয়ে বাংলাদেশের করতে হবে সংস্কার।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০