সমাজে ছড়িয়ে থাকা বহুরূপী মানুষের আসল চেহারা চেনা কতটা কঠিন, তা অতি সহজ-সরল ও প্রাঞ্জল ছন্দে ফুটিয়ে তুলেছেন কবি রোজিনা খাতুন। ‘মুখ আর মুখোশ’ কবিতায় তিনি বাহ্যিক মিষ্টি ব্যবহারের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতা ও ক্ষতিকর দিকটি সম্পর্কে সচেতন হতে পাঠকদের আহ্বান জানিয়েছেন। পাঠকদের জন্য কবিতাটি হুবহু তুলে ধরা হলো—
মুখ আর মুখোশ
রোজিনা খাতুন
আজব পৃথিবীর আজব মানুষ
চেনা বড় দায়, কোনটা মুখ কোনটা মুখোশ
বোঝা কি যায়।
সরল মুখের সরল ভাব
মধুর মতো ভাষা,
কথার মাঝে চলার ফাঁকে
তাকে যায়না বোঝা।
উপর উপর উপকারী স্বভাব
মনের মধ্যে গোল, সুযোগ পাইলে বাজাবে তাই
সাধুর বেসে ঢোল।
চোখ কান খোলা রেখে
চলো গুণী জন,
সব হারিয়ে বুঝতে পারবে ক্ষতির কত ওজন।