প্রকৃতির বিশালতায় মিশে যাওয়ার বাসনা, বাঁধনহারা জীবনের প্রতি আকর্ষণ এবং সব প্রতিকূলতার মাঝেও বারবার ঘুরে দাঁড়ানোর অদম্য আত্মবিশ্বাস ফুটে উঠেছে কবি মুন্নি খাতুনের ‘হতে চাই’ কবিতায়। পাঠকদের জন্য কবিতাটি হুবহু তুলে ধরা হলো—
হতে চাই
মুন্নি খাতুন
হতে চাই আমি নীল আকাশ,
চাই মেঘেদের সাথে ভাসতে।
হতে চাই আমি সবুজ ঘাস, হতে চাই খিলখিলিয়ে হাসতে।
চাই আমি রোদ্দুর হতে,
চাই পাখিদের মতো উড়তে।
হতে চাই আমি মেঘ,
চাই বৃষ্টির মতো ঝরতে।
হতে চাই আমি ফুল,
মিষ্টি সুবাস হতে চাই।
হতে চাই আমি মিষ্টি সকাল, হতে চাই দখিনা বাতাস।
হতে চাই আমি নদী,
মিশে যেতে চাই মোহনায়।
যেতে চাই আমি সেখানে,
যেখানে আমাকে মানায়।
হতে চাই আমি সমুদ্র,
চাই হতে প্রবল ঢেউ।
জানি হয়তো আমার পাশে
নেই আজ আর কেউ।
তবু আমি হতে চাই,
একবার নয় বারবার।
যদি তলিয়ে যাই, হারিয়ে যাই, জানি ফিরে আসবো আবার।