মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’।

১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

স্কুল ও কলেজ—এই দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যুক্তিবোধের স্বাক্ষর রাখে। প্রতিযোগিতা শেষে উভয় পর্যায়ের সেরা ১০ জন করে মোট ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, “ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তরুণদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাফল্য অর্জনের একমাত্র পথ হলো বারবার চেষ্টা চালিয়ে যাওয়া।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইউনিসেফ ইউথ লিডারশিপ ট্রেনিং’-এর সাথে সংশ্লিষ্ট ও ‘স্টিমব্রিজ ইন্টারন্যাশনাল’-এর হেড অব স্কুল প্রফেসর ড. ফারজানা আলম। তিনি বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আগামী প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য যোগ্য করে গড়ে ওঠার আহ্বান জানান।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি ও বিজ্ঞানমুখী করতেই তোলারাম কলেজে এই প্রথম এত বড় পরিসরে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জে এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

“গণিতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম”—এই প্রত্যয় সামনে রেখে আয়োজিত এ গণিত অলিম্পিয়াড শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০