রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নওগাঁর ধামইরহাটে দীর্ঘদিনের পৈতৃক ও বৈধ ভোগদখলীয় জমি অন্যায়ভাবে জবরদখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ওয়াজেদ আলী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ইতোমধ্যে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওয়াজেদ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, উপজেলার সাহাপুর মৌজায় নিজের নামে খারিজকৃত ও নিয়মিত খাজনা পরিশোধ করা ৮২ শতক জমি তিনি দীর্ঘদিন ধরে নিষ্কণ্টকভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত ২৬ আগস্ট স্থানীয় প্রভাবশালী খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম ও মোঃ আবদুস সাত্তার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক ওই জমিতে আমন ধানের চারা রোপণ করে তা দখলে নেয়।

ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কেবল জমি ছাড়তেই অস্বীকার করেনি, বরং তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হাত-পা ভেঙে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়।

বর্তমানে প্রতিপক্ষের অব্যাহত ভয়ভীতি ও হুমকির মুখে নিজের জমিতে যেতে পারছেন না ওয়াজেদ আলী। ফলে তিনি চরম আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি তীব্র মানসিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অনতিবিলম্বে বেহাত হওয়া জমি উদ্ধার এবং পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই ভুক্তভোগী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে নারীর মৃত্যু

ভেড়ামারায় নীলগ্রাম বিলে মৎস্য বিভাগের অভিযান, ৩৮টি চায়না দুয়ারি জাল জব্দ

কুমিল্লার বাঙ্গরায় ঘরে ঢুকে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: স্ত্রী গুরুতর আহত, উত্তপ্ত পরিস্থিতিতে থমথমে এলাকা

চুনারুঘাটে বর্ণাঢ্য সীরাত মাহফিল: ১৫ হাফেজসহ বিজয়ীদের পুরস্কার বিতরণ

১০

জোরারগঞ্জে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

১১

মিরসরাইয়ে রোদের তাপ বাড়ছে, ৩১ ডিগ্রি তাপমাত্রায় ভোগান্তিতে মানুষ

১২

নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

প্রায় ৩০ বছর পর মিরসরাইয়ে ১৬২ ওয়ার্ডে ছাত্রদলের ক্রীড়া কমিটি

১৪

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

১৫

বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ডিলারকে জরিমানা

১৬

বাইকারদের ত্রাহি অবস্থা: শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা?

১৭

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

১৯

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

২০