কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি শামসুন নাহার-এর কবিতা ‘অপার্থিব চাওয়া’

এক অপার্থিব চাওয়ায় ক্রমশ নিমজ্জিত হচ্ছি,

দূর থেকে দূরে সরে যাচ্ছি যেন কয়েকশ আলোকবর্ষ দূরে।

তবুও প্রেম ছুঁয়ে যায়—কামনা-বাসনার ঊর্ধ্বে,

আমি হারিয়ে যাচ্ছি, কল্পনার কাছে আসছি ধীরে ধীরে।

তোমারও কি তাই? আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে

দেখছ কি সেই একই প্রতিচ্ছবি—

যা ক্ষীণ থেকে ক্ষীণতর,

অস্পষ্ট এক হলুদাভ রশ্মি?

কাছে যাওয়া মানা, ছোঁয়া মানা—শুধুই অনুভবে।

তবে কি আমি প্রতিশোধ নিচ্ছি?

এক অপার্থিব প্রেম এলো

ঘটা করে লালগালিচা বেয়ে।

আমি ছুটছি, পালিয়ে যাচ্ছি,

পিছু থেকে সে-ই আসছে ধেয়ে।

আলোর রশ্মিকে নিশানা করে

হেঁটে চলেছি অনন্তকালের যাত্রায়।

তুমিও থেকো কিন্তু—

একই সঙ্গে, একই লয়-তাল-মাত্রায়।

তোমার মরিচা ধরা তানপুরায়

সুর তোলো করুণ রাগিণী দিয়ে।

আমি তার সুর হয়ে

ঝরব আকুল নিশি-দিনে।

আবার বাজবে সুরলহরী,

নূপুরের নিক্কণ পায়ে পায়ে।

আমি নূপুর পরে তুলব যে সুর—

শুধুই তোমার বীণায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

১০

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

১২

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

১৩

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১৫

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১৬

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১৭

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৮

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

২০