শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা; গয়েশ্বর রায় ও নিপুণ রায়ের উপস্থিতি

ঢাকার কেরানীগঞ্জকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত করার লক্ষ্যে নবগঠিত ‘কমিউনিটি পুলিশিং কমিটি’র পরিচিতি ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর জোর দিতে এ সভার আয়োজন করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভায় তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে কেরানীগঞ্জের সব মাদক ও জুয়ার স্পটগুলো উপড়ে ফেলা এবং ‘কিশোর গ্যাং’ বা কিশোর অপরাধ কঠোর হস্তে দমনের ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে হলে দলমতের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, কেরানীগঞ্জকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের সাথে কাঁধ মিলিয়ে কাজ করবে কমিউনিটি পুলিশিং কমিটি।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

২

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

৩

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

৪

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৫

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৬

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৭

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৮

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

৯

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১০

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১১

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১২

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১৩

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১৪

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৫

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৬

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৭

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৮

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১৯

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

২০