এইতো আমার সবুজ রঙে
সোনা ধানের মাঠ।
এইতো আমার সবুজঘেরা
শাঁনবাধানো ঘাট।
এইতো আমার ক্ষেতে সবুজ-
সেই সোনালী আশ।
এইতো আমার সোনার বাংলা
মাঠে সবুজ ঘাস।
এইতো আমার প্রাণপ্রিয় মাটি
সকলের বসবাস।
এইতো আমার কলকারখানা
রপ্তানী আয়ের চাষ।
এইতো আমার সুনামের কল
শ্রমিকের জীবন শেষ!
দুঃখ কষ্ট বুকে নিয়ে রাজপথে
আজ উত্তাল পরিবেশ।
এইতো আমার শ্রমজীবীর ঘাম।
দাও শঠিক মূল্য দাম।
শ্রমিকের মুখে হাসি ফুটালেই,
ছড়াবে বিশ্বজুড়ে শুনাম।