নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় উৎসবমুখর পরিবেশে বড়ভিটা নিউ জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুর রশিদ শাহ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
এ সময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।