কালান্তর নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

নওগাঁ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতাররা হলেন—মোঃ সম্রাট হোসেন (৩২), পিতা—মোঃ আব্দুল হাকিম, সাং—মশরপুর এবং মোঃ সাগর হোসেন (৩৪), পিতা—মোঃ আলতাব হোসেন, সাং—বরুনকান্দি। তারা উভয়েই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতনামা তিন ব্যক্তি। পরে তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যায়। সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার স্পেশাল টিম অভিযান পরিচালনা করে সম্রাট হোসেন ও সাগর হোসেনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ডিলারকে জরিমানা

বাইকারদের ত্রাহি অবস্থা: শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা?

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

১০

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

১১

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

১২

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১৩

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১৪

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১৫

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৬

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৭

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৮

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৯

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০