গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে কামারের দোকানে বিদ্যুতায়িত হয়ে যুবকের করুণ মৃত্যু

রাজশাহীর তানোরে কামারের দোকানে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে তানোর উপজেলার তালন্দ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র দাস (১৮) তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে তালন্দ বাজারে বাবার কামারের দোকানে কাজ করার সময় বৈদ্যুতিক বোর্ডে প্লাগ বা সংযোগ দিতে যান গৌতম। এ সময় অসাবধানতাবশত বা শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্বজনেরা ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরুণ তরতাজা এই ছেলের হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০