
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন হানজালা
মাদারীপুর প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংসদ সদস্য হানজালা।
পোস্টে তিনি জানান, নিজ আসনের দায়িত্ব পালনের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
হানজালার ভাষ্য অনুযায়ী, কমিটির কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
তিনি এ দায়িত্বকে দেশের মানুষের জন্য প্রযুক্তি ও তথ্যসেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে কাজ করার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন।
সূত্র: সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজ।