সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (Road Safety Movement)-এর খুলনা মহানগর শাখার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রবিবার (২৩ আগস্ট ২০২৬) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন অনুমোদিত কমিটিতে আশরাফ মাহমুদ রকিকে আহ্বায়ক এবং মির্জা মুজাহিদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. আব্দুল হান্নান চৌধুরী
যুগ্ম আহ্বায়ক: মো. সাইদুর রহমান খোকন, আশিক মাহমুদ, মো. সাহাব উদ্দিন, মোসা. মরিয়ম, অনুপ দাস, আব্দুল আজিজ জুয়েল।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: শেখ তোফাজ্জেল হোসেন
যুগ্ম সদস্য সচিব: মো. আবু জাফর সুমন, রুনা খাতুন, মো. সিয়াম সিদ্দিক রোহান, মো. আব্দুল্লাহ, মো. দিদারুল ইসলাম, ফয়সাল আহমেদ।
সদস্য: গোলাম রাব্বি, আবু সাঈদ মোল্লা, মো. হাফিজুল ইসলাম হাফিজ, হাসিবুল হাসান হাসিব, সামারিয়া শহিদ, রশিদ আবিদ হানিফ ও মো. মুরসালিন।
নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন গঠিত এই কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে খুলনা মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক সচেতনতা তৈরি এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।