কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রজত জয়ন্তী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।

আজ বুধবার (৮ জুলাই, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

অনুষ্ঠানে বক্তারা সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের চিন্তাশীল লেখালেখি এবং দায়িত্বশীল মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের সমসাময়িক নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে যুক্তিনির্ভর লেখালেখি ও সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—আইন বিভাগের ড. রাজিউর রহমান, কৃষি বিভাগের ড. এস. এম. আহসান সৌরভ ও মো. আরিফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আবু সালেহ, অর্থনীতি বিভাগের রাকিবুল হাসান, ইতিহাস বিভাগের গাজী মুজাহিদুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আব্দুল্লাহ বিন কাইজারসহ আরও অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী পর্ব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের গৌরবময় অর্জন, ঐতিহ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের চমৎকার বক্তব্য উপস্থাপন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গোবিপ্রবি শাখার সভাপতি মো. ইমন হোসেন। তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তরুণদের মেধা বিকাশ ও সমাজ পরিবর্তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক রজত জয়ন্তীতে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০