শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযান: ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকায় মহানন্দা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি ও ভোলাহাট থানা পুলিশের সহযোগিতায় নদী থেকে অবৈধ ৪৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তাদের হিসেব অনুযায়ী, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছ ও নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০