সমসাময়িক সমাজের অসঙ্গতি, তোষামোদি সংস্কৃতি এবং সাধারণ মানুষের নীরবতাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে কবি রোজিনা খাতুনের বিশেষ কবিতা ‘উচিত কথার ভাত নাই’। কবিতায় তিনি সহজ-সরল ছন্দে সমাজের এক গভীর ও তিক্ত সত্য তুলে ধরেছেন।
কবিতাটিতে কবি দেখিয়েছেন কীভাবে সমাজে তোষামোদকারীরা উচ্চাসনে বসে বিলাসী জীবনযাপন করছে, অথচ সত্য ও উচিত কথা বলা মানুষগুলো সবসময় ভয়ে কোণঠাসা হয়ে থাকছে। সাধারণ মানুষের প্রতিবাদহীন মনোভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে কীভাবে ক্ষমতাবানেরা ফায়দা লুটছে, সে চিত্রও স্পষ্ট হয়েছে তাঁর লেখায়।
একই সঙ্গে দেশে প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনা, রটনা এবং বাঙালি সমাজের ‘হুজুগে’ মেতে ওঠার মানসিকতা নিয়েও কড়া প্রশ্ন তুলেছেন কবি রোজিনা খাতুন।