রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: আরএফএলের কাছে স্টার জুটমিল ও হ্যামকোর কাছে প্লাটিনাম

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল করতে বেসরকারি খাতের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর কাছে দীর্ঘমেয়াদী ইজারা দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় খুলনার দিঘলিয়ার ‘স্টার জুটমিল লিমিটেড’ যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপের কাছে এবং খালিশপুরের ঐতিহাসিক ‘প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড’ পরিচালনার দায়িত্ব পাচ্ছে স্বনামধন্য হ্যামকো গ্রুপ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন বন্ধ কারখানাগুলোতে লিজের (PPP) মাধ্যমে বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করে পুনরায় উৎপাদন শুরু ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারখানার পটভূমি ও সম্ভাবনা:

স্টার জুটমিল (দিঘলিয়া): ভৈরব নদের তীরে অবস্থিত এই মিলটি দীর্ঘদিনের লোকসানের মুখে ২০২০ সালে সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। এবার প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনায় আসার ফলে মিলটিতে আধুনিক প্রযুক্তি সংযোজন ও বৈচিত্র্যময় উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্লাটিনাম জুবিলী জুট মিলস (খালিশপুর): ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ৫৫.৮৪ একর জায়গার ওপর গড়ে ওঠা এই বিশাল কারখানাটি বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিলেন। হ্যামকো গ্রুপের ইজারা নেওয়ার মাধ্যমে শিল্পাঞ্চল খালিশপুরে আবার ফিরবে হারানো ঐতিহ্য।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অর্থনৈতিক স্থবিরতা কাটতে এই চুক্তি বড় ভূমিকা রাখবে। কারখানা দুটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে স্থানীয় হাজারো মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে এবং একই সাথে পাটজাত পণ্য রপ্তানির পথ আরও বিস্তৃত হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০