আব্দুর রাজ্জাক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে এক ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় সংলগ্ন কমিউনিটির বাসিন্দাদের মাঝে ফলজ বৃক্ষের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্কস’ (SLCRDCR)-III প্রকল্পের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই বিশেষ উদ্যোগের আওতায় সুন্দরগঞ্জ এলাকার প্রকল্পভুক্ত মোট ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে উন্নত মানের ফলজ বৃক্ষের চারা এবং বিভিন্ন পুষ্টিকর সবজি বীজ বিতরণ করা হবে। এই সবুজ উদ্যোগটি অত্র অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০