কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইছাখাদা নতুন বাজারে মহাসড়কের পাশে ‘কৃত্রিম ধান চাষ’! দীর্ঘদিনের কাদায় গজিয়েছে ধানের চারা, চরম দুর্ভোগে জনসাধারণ

মাগুরা সদর উপজেলার ইছাখাদা নতুন বাজার এলাকায় এন-৭০ (ঝিনাইদহ-মাগুরা) মহাসড়কের পাশে এক অদ্ভুত ও দুঃখজনক দৃশ্য দেখা গেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা কাদা ও মাটির স্তূপে প্রাকৃতিকভাবেই ধানের চারা গজিয়ে এখন তা প্রায় বড় ধান গাছে পরিণত হয়েছে। সড়ক সংস্কার ও খানাখন্দ মেরামতে অবহেলার এই বাস্তব চিত্রটি স্থানীয়দের কাছে এখন এক প্রকার ‘কৃত্রিম ধান চাষ’-এর রূপক দৃশ্যে পরিণত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশের পাশে হাঁটু সমান কাদা ও মাটি জমে থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জমে থাকা কাদার কারণে ভারসাম্য হারিয়ে ইতোমধ্যে একাধিক ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এদিকে কাদার কারণে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে তাদের মূল প্রধান সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসসহ ভারী ও দ্রুতগতির বিভিন্ন যানবাহনও এই ঝুঁকিপূর্ণ অংশটি অত্যন্ত সতর্কতার সাথে অতিক্রম করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের জোর দাবি—দ্রুত সময়ের মধ্যে সড়কের পাশে জমে থাকা এই কাদা-মাটি অপসারণ করা হোক, ড্রেনেজ ব্যবস্থা সচল করা হোক এবং সড়কটি চলাচলের উপযোগী করে স্থায়ীভাবে সংস্কার করা হোক। অন্যথায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০