রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় সিএনজি নিয়ন্ত্রণহীন, ভাড়া-নৈরাজ্যে বাড়ছে জনভোগান্তি

খুলনায় সিএনজি ও অটোরিকশার ভাড়া, রুট ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কার্যকর তদারকির অভাবে প্রতিদিনই সাধারণ যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

যাত্রীদের অভিযোগ, বিভিন্ন সড়ক ও রুটে সিএনজি ও অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের প্রায়ই বাগ্‌বিতণ্ডা হচ্ছে। নির্ধারিত ভাড়া ও রুট ব্যবস্থাপনা নিয়ে স্পষ্টতা না থাকায় অনেক ক্ষেত্রে চালকেরা নিজেদের মতো করে ভাড়া দাবি করছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে কিছু সিএনজি ও অটোরিকশা ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পরিবহনসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত এবং অপরাধে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

নগরবাসীর প্রশ্ন, এসব অনিয়ম বন্ধে খুলনা বিআরটিএ, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত তদারকি কোথায়? দীর্ঘদিন ধরে বিকল্প গণপরিবহন বা টাউন সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা বলা হলেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় নির্দিষ্ট পরিবহনের ওপর যাত্রীদের নির্ভরশীলতা বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, যাত্রীদের দুর্ভোগ কমাতে রুটভিত্তিক পরিবহন ব্যবস্থাপনা চালু, ভাড়া নির্ধারণ ও তা বাস্তবায়নে নজরদারি, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং অপরাধে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত চলাচল নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০