কালান্তর নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে উন্নয়ন ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের তৎপরতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সড়ক, ব্রিজ-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক নিয়ন্ত্রণ এবং লাইসেন্সবিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

গত ১৫ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর (রসুলপুর) এলাকায় সেরিকালচার সংলগ্ন সড়কের ওপর নির্মিত একটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করার পরও সড়কের ওপর বসতবাড়ি নির্মাণ করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদের নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে।

এদিকে জ্বালানি তেলের সংকটের সময় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ভোলাহাট ফিলিং স্টেশনে সুশৃঙ্খল পরিবেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ভোলাহাট রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউশনের মাঠে মাটি ভরাট করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন বড় জামবাড়ীয়া ও আন্ধীপুর এলাকায় সড়ক ও ছোট ব্রিজের সংস্কার এবং মাটি ভরাটের অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয়দের দুর্ভোগ ছিল। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

বড় জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, “বর্তমান উপজেলা প্রশাসন উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করছে। আমি বিভিন্ন প্রয়োজনে ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করে আন্তরিক সহযোগিতা পেয়েছি।”

অন্যদিকে, উপজেলার সন্ন্যাসীতলা মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া বাহাদুরগঞ্জ বাজারে ডিগ্রিবিহীন চিকিৎসকের সাইনবোর্ড ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ইমামনগর বাজারে একই ধরনের অভিযোগে আমীর হোসেন টফিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ নম্বর গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মাজহারুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের মধ্যে ইমামনগর বাজার থেকে মসজিদমুখী সড়কে ১৭০ ফুট সিসি ঢালাই, গোহালবাড়ীতে ৩০০ ফুট, ফরিদা মেম্বারের এলাকায় ১৫০ ফুট এবং চেয়ারম্যানের পুরোনো বাড়ি সংলগ্ন সড়কে ২০০ ফুট সিসি ঢালাই করা হয়েছে। এছাড়া রাধানগর ও কালীতলায় ১৭০ ফুট এবং মুন্সিগঞ্জ গ্রামে ২০০ ফুট সিসি ঢালাইয়ের কাজ করা হয়েছে।

এছাড়াও উপজেলার বৃহত্তর বজরাটেক নদীর ঘাট এলাকায় স্থানীয়দের বসার ও অবসর কাটানোর জন্য ‘ছাতি’ নির্মাণ এবং বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

৩ নম্বর দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক চুটু জানান, তাঁর ইউনিয়নের বটতলা গ্রামে মতির পুকুর থেকে সড়ক পর্যন্ত ৪০০ ফুট সিসি ঢালাই করা হয়েছে। এছাড়া পোল্লাডাঙ্গা নতুন হাজীপাড়া থেকে রাকিব মোড় পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকার ড্রেন ও আগাছা পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনদুর্ভোগ কমানো, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করা এবং আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের সাম্প্রতিক তৎপরতা স্থানীয় পর্যায়ে দৃশ্যমান হয়েছে। এসব কার্যক্রম নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ বলেন, “ভোলাহাট উপজেলা ছোট হলেও এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সুযোগ রয়েছে। তাই যতটুকু সম্ভব, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি।”

 

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ ।

শিক্ষার ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের বৈশ্বিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব

বারইয়ারহাট কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওসমানীনগরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়: মিরসরাই কলেজে নবীনদের বরণ

পুরাতন সাতক্ষীরা সড়ক যেন পুকুর! দৌলতপুর-আড়ংঘাটা বাইপাসে বছরের পর বছর ভোগান্তি, দায় কার?

ভোলাহাটে উন্নয়ন ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের তৎপরতা

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সময়সীমা, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা ইসির

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

১০

অসুস্থ অভিনেতা রিফাত চৌধুরীর পাশে চিত্রনায়ক জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা

১১

ফুলবাড়ীগেট হাই ড্রেনে লাখ টাকার দখল-বাণিজ্য: সন্ত্রাসী নৈরাজ্যে জিম্মি অর্ধলক্ষ মানুষ

১২

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৩

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

১৪

বায়তুল মোকাররমে জমে উঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

১৫

‘আপত্তিকর ভিডিও’ ফাঁসের পর বুড়িচংয়ে তোলপাড়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ৫ শিক্ষকের আবেদন

১৬

টিনএজ প্যারেন্টিং রোডম্যাপ: সন্তানের পরীক্ষা ভীতি ও ‘প্রকাস্টিনেশন’ মুক্তির কার্যকর কৌশল

১৭

মঘাদিয়ায় সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন তুহিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

শিবসা পাড়ের ৬০ বছরের সংগ্রামের নাম ‘নলিয়ান স্কুল’

১৯

গোবিপ্রবিতে নবীনবরণ, পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

২০