কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাতের যোগদান; দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।

আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হলের প্রভোস্ট, সাধারণ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

যোগদান শেষে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। উপাচার্য স্পষ্ট ভাষায় বলেন, “আমি আমার পুরো কর্মজীবনে দুর্নীতির সঙ্গে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ যদি কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেয় বা জড়িত থাকে, তাকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আসতে হবে।”

নতুন উপাচার্যের এই স্পষ্ট ও কড়া হুঁশিয়ারিকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কেটে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০