নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
৪ অগাস্ট ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ডিক্রির চর ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে রমজান আলী (১৫) নামে এক নিখোঁজ মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে খবরের ওপর ভিত্তি করে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি রমজানের বলে শনাক্ত করেন।

নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সাথে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয় রমজান। খেলা শেষে অন্যান্য বন্ধুদের সাথে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে সে। গোসল শেষে ফাহিমসহ অন্যরা ফিরে এলেও রমজান আর বাড়ি ফেরেনি। নিখোঁজের পর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিংও করায়।

অবশেষে সোমবার দুপুরে ডিক্রির চর ঘাট এলাকায় নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে রমজানের লাশ দেখতে পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি নদী এলাকায় হওয়ায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নৌ পুলিশ গ্রহণ করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০