রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর তিন বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করলেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু

দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, প্রোটিনের চাহিদা পূরণ এবং স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁর তিনটি মুক্ত জলাশয়ে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি স্থানীয় ‘সেমি কক্সবাজার’ নামে পরিচিত হাঁসাইগাড়ি বিল, গুটার বিল এবং আরও একটি উন্মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে এসব পোনামাছ ছাড়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের দেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। সরকারের প্রধান লক্ষ্য প্রাকৃতির জলাশয়গুলো সংরক্ষণ করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগের ফলে বিলগুলোতে মাছের বংশবৃদ্ধি ঘটবে, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আমিষের ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখবে।” এ সময় তিনি অবৈধ কারেন্ট জাল, রিং জাল কিংবা ভুতজাল ব্যবহার করে পোনা মাছ নিধন না করতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল (অতিরিক্ত দায়িত্ব), নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল প্রমুখ।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি এই পদক্ষেপের ফলে বিলের প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০