রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মোহাম্মদপুর মহিলা কলেজ’-এর উপাধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন নতুন অধ্যক্ষ (চলতি দায়িত্ব) হিসেবে পদায়িত হয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণে কলেজ পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সোমবার (২৭ জুলাই ২০২৬) নতুন দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার জন্য সুপরিচিত প্রফেসর ফরহানা ইয়াসমিন দীর্ঘদিন ধরে শিক্ষা সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে মোহাম্মদপুর মহিলা কলেজ শিক্ষা, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
নতুন পদে তাঁর এই যাত্রা যেন সফল, ফলপ্রসূ ও সমৃদ্ধ হয়—আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে শিক্ষক ও অভিভাবকবৃন্দ অধ্যক্ষ হিসেবে তাঁর মেয়াদের সফলতা কামনা করেছেন।