ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
৭ অগাস্ট ২০২৬, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের মাদারীপুর জেলা শাখা।

​গত বুধবার (৫ আগস্ট ২০২৬) মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্যাসের তীব্র সংকটের কারণে শিল্প-কারখানা, ছোট-বড় ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং, যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। একের পর এক বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং প্রকৃত ব্যবহার না হওয়া সত্ত্বেও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়ের ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চেপে বসেছে। পাশাপাশি অসাধু সিন্ডিকেটের কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

​উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট ৫ দফা জরুরি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো:

​১. দ্রুত গ্যাস সংকট নিরসন করে শিল্প ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

২. ভয়াবহ লোডশেডিং বন্ধ করে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা।

৩. বিদ্যুতের অযৌক্তিক ও বারবার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা।

৪. ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল তৈরি এবং গ্রাহক হয়রানি রোধ করা।

৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি জোরদার করা এবং অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

​ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের চলমান কষ্ট ও দুর্ভোগ লাঘবে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি। এ বিষয়ে তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০