কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বই পড়ার হাতেখড়ি থেকে বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রাম: গোপালগঞ্জে ব্যতিক্রমী পাঠচক্র অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শহীদ মিনার প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও জ্ঞানগর্ভ পরিবেশে এক ব্যতিক্রমী যৌথ সাহিত্য আলোচনা সভা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদ ও ‘প্রথম আলো বন্ধুসভা’ বশেমুরবিপ্রবি শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সংশপ্তক সাহিত্য আড্ডা ও প্রথম বই পড়ার স্মৃতিচারণ:

বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’-এর এবারের মূল বিষয় ছিল ‘আমার প্রথম পড়ার হাতেখড়ি’। আড্ডার প্রথম পর্বে উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের শৈশবে প্রথম বই পড়ার নানা মধুর স্মৃতিচারণ করেন। পাঠ্যবইয়ের পৃষ্ঠার ফাঁকে লুকিয়ে গল্পের বই পড়া থেকে শুরু করে স্কুলভিত্তিক বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া আন্দোলন কীভাবে তাঁদের পাঠক হয়ে উঠতে ভূমিকা রেখেছে— সেসব দারুণ সব অভিজ্ঞতা শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসে।

বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের ইতিবৃত্ত:

আড্ডার দ্বিতীয় পর্বে বশেমুরবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের মূল বিষয় ছিল ‘বাংলা সাহিত্যের শ্রেণী সংগ্রাম’। এ পর্বে বাংলা বিভাগের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের এক দীর্ঘ ও তাত্ত্বিক ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি প্রাচীন যুগের ‘চর্যাপদ’ থেকে শুরু করে মধ্যযুগ হয়ে আধুনিক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যের পরতে পরতে কীভাবে শোষিত ও বঞ্চিত মানুষের শ্রেণী সংগ্রামের চিত্র ফুটে উঠেছে, তা বিস্তারিত বর্ণনা করেন।

বক্তব্যের পর শিক্ষার্থীরা এক উন্মুক্ত প্রশ্নোত্তর ও বিশ্লেষণাত্মক আলোচনায় অংশ নেন। উপস্থিত তরুণ পাঠকেরা বাংলা সাহিত্যের এই বৈপ্লবিক ধারাকে বর্তমান সমাজব্যবস্থার প্রেক্ষাপটে মূল্যায়ন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বইপ্রেমী শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরা এই সৃজনশীল পাঠচক্রে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০