সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ১৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন উপকরণ বিতরণ

ফসলের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমিয়ে আনার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সাথে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পুনর্বাসন উপকরণ প্রদান করা হয়।

আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিতরণ কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

প্রণোদনার বিস্তারিত ও উপকরণ:

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ জন কৃষককে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, জনপ্রতি ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হয়েছে। এছাড়া ১০০ জন কৃষককে দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ এবং জনপ্রতি ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং তারা ফসলের আবাদ বাড়াতে আরও আত্মনির্ভরশীল হবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান:

কৃষি প্রণোদনার পাশাপাশি এদিন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির আওতায় উপজেলার প্রতিবন্ধী ও প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়।

অতিথিবৃন্দের বক্তব্য ও হুঁশিয়ারি:

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারিভাবে দেওয়া এই প্রণোদনার সার ও বীজ কোনোভাবেই ক্রয়-বিক্রয় করা যাবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই প্রণোদনা বাজারে বিক্রি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০