কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে অনেক পর্যবেক্ষকের মতে, ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বরং এটি গত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, দমন-পীড়ান ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ক্ষোভ ও প্রতিরোধের একটি যৌক্তিক পরিণতি।

এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, জনগণের বঞ্চনা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘমেয়াদি সংগ্রামই জুলাই গণঅভ্যুত্থানের মজবুত ভিত্তি তৈরি করেছিল। চূড়ান্ত এই গণআন্দোলনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা অংশ নিলেও বিএনপির নেতাকর্মীরা সামনের সারিতে থেকে এতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

বিএনপির প্রদত্ত তথ্য অনুযায়ী, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে তাদের ৪২২ জন নেতাকর্মী শহীদ হন এবং লক্ষাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া দলটির ভাষ্য অনুযায়ী, এ সময়ে প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে ১ লাখ ৪৩ হাজার রাজনৈতিক মামলায় আসামি করা হয়, ১,২০৪ জনকে গুম করা হয় এবং ৪,৭৭১ জন নেতাকর্মী থানা হেফাজতসহ নানা ঘটনায় নিহত বা মারা যান।

এই রাজনৈতিক বিশ্লেষণে জুলাই গণঅভ্যুত্থানকে কেবল একটি সরকার পরিবর্তনের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের আত্মত্যাগ, রক্তক্ষয় ও অবিরাম প্রতিরোধের চূড়ান্ত অধ্যায় হিসেবে তুলে ধরা হয়েছে। আন্দোলনের তীব্র উত্তাপের মুখে দমন-পীড়ন সত্ত্বে আন্দোলনকারীরা রাজপথ ছাড়েনি।

চূড়ান্ত পর্যায়ে এই গণআন্দোলন, তীব্র জনঅসন্তোষ এবং ধারাবাহিক রাজনৈতিক চাপের মুখেই শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০