কালান্তর নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমন নির্মম দৃশ্য কি সহজেই ভোলা যায়?: ১/১১-এর বন্দিত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কলাম

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১-এর সময়কালকে একটি অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করে বিশেষ কলাম লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী সাইমুম সিরাজ। ‘এমন নির্মম দৃশ্য কি সহজেই ভোলা যায়?’ শিরোনামের কলামটিতে সেই সময়কার রাজনৈতিক নেতৃত্বকে চাপে ফেলার চেষ্টা, গ্রেপ্তার ও নির্যাতনের নানান অভিযোগ উঠে এসেছে।

কলামে উল্লেখ করা হয়, ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বিএনপি ও সমর্থকদের পক্ষ থেকে তখন অভিযোগ ছিল—রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল ও দলকে নেতৃত্বশূন্য করার দূরভিসন্ধির অংশ হিসেবেই তাঁকে আটক করা হয়েছিল।

টানা ৫৫৪ দিনের দীর্ঘ বন্দিত্ব, রিমান্ডে নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা এবং তাঁকে ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্কের নানা দিক নিবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। কলাম লেখক তুলে ধরেন যে, রাষ্ট্রীয় ব্যবস্থার এমন কঠোর প্রয়োগ, তদন্তের স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে আজও দেশজুড়ে প্রশ্ন রয়ে গেছে।

দীর্ঘ প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ভেঙে পড়েনি উল্লেখ করে কলামে বলা হয়, আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।

নিবন্ধটির শেষাংশে লেখক জোর দিয়ে বলেন, ইতিহাস কেবল স্মৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। রাষ্ট্র ও রাজনীতির সংঘাত যখন ব্যক্তির মৌলিক অধিকারকে ছাপিয়ে যায়, তখন পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ওপর তার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০