প্রান্ত বসু, জবি প্রতিনিধি | কালান্তর নিউজ
১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: উপাচার্যের কাছে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

সোমবার (১০ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে অনুষ্ঠানের সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সাথে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি, মবতন্ত্র কায়েম এবং সব ধরনের অপরাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও বন্ধের জন্য কার্যকর পদক্ষেপের আহ্বান জানান শিক্ষার্থীরা। স্মারকলিপিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হেনস্তার বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

স্মারকলিপি গ্রহণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সর্বোচ্চ ধৈর্য, দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।

উপাচার্য বলেন, “দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নতুন বাস্তবতায় পারস্পরিক সংঘাত নয়; বরং সংলাপ, সহনশীলতা এবং সম্প্রীতির চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।”

স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এর মাধ্যমে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মতামত, পর্যবেক্ষণ ও দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হলো।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০