জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) সংগঠনটির এই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম আজম সৈকত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হক পারভেজ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল মোমেন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. ছালাউদ্দিন।
সংগঠন সূত্রে জানা গেছে, অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটির কার্যমেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেধাভিত্তিক নেটওয়ার্ক বৃদ্ধি এবং সাবেক শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা হবে।