প্রান্ত বসু, জবি প্রতিনিধি | কালান্তর নিউজ
৯ অগাস্ট ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ৫ ইউনিটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইনের আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। এ আবেদন কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় (বিশেষ সভা) এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের (A, B, C, D ও E) মাধ্যমে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ঢাকার বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি:
  • ইউনিট-A (বিজ্ঞান ও লাইফ সায়েন্স): ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
  • ইউনিট-E (চারুকলা অনুষদ): ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
  • ইউনিট-B (কলা ও আইন অনুষদ): ১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
  • ইউনিট-C (বিজনেস স্টাডিজ): ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
  • ইউনিট-D (সামাজিক বিজ্ঞান): ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)
(পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা)
আবেদনকারীদের যোগ্যতা:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২০২৩ বা ২০২৪ সালের এসএসসি/সমমান এবং ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম জিপিএ শর্তাবলি:
  • ইউনিট-A: মোট জিপিএ ৭.০০ (কোনোটিতে ৩.০০-এর কম নয়)
  • ইউনিট-B: মোট জিপিএ ৬.০০ (কোনোটিতে ২.৭৫-এর কম নয়)
  • ইউনিট-C: মোট জিপিএ ৬.৫০ (কোনোটিতে ৩.০০-এর কম নয়)
  • ইউনিট-D: মোট জিপিএ ৬.০০ (কোনোটিতে ২.৭৫-এর কম নয়)
  • ইউনিট-E: মোট জিপিএ ৫.৫০ (কোনোটিতে ২.৫০-এর কম নয়)
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু হবে।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০