কালান্তর নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও ও হামলা, সড়ক অবরোধ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ ও হামলা চালিয়েছেন স্থানীয় শত শত উত্তেজিত জনতা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তাঁর মেয়ের বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও একটি সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের সাথে এমপির পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার আগের রাতে দুপক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসাটি খুললে তা বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর জের ধরে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যা মাদ্রাসার আয়ান নামের এক শিশু শিক্ষার্থী এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। হামলায় রেক্সনা নামের ওই নারী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা একজোট হয়ে এমপির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও হামলা চালায়। বেলা সাড় ১১টার দিকে বিষয়টি সুরাহা করতে গোলাম রসুলের এক স্বজন এগিয়ে এলে বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। এরপর আন্দোলনকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরুদ্ধ করে গোলযোগের সৃষ্টি করে।

তবে সকল অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা জানান, তাঁদের মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা করছিল, সে বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানে অবস্থান করছেন এবং উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০