লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার থেকে আলু বাগান পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় দুই শতাধিক পাথর ভাঙার কল (ক্রাশিং মেশিন) পরিবেশ আইন ও সরকারি শর্ত তোয়াক্কা না করে অবাধে পরিচালিত হচ্ছে। নিয়মানুযায়ী পাথর ক্রাশিংকালে ধুলোবালি ও বায়ুদূষণ রোধে পর্যাপ্ত পানি স্প্রে করার বাধ্যতামূলক শর্ত থাকলেও তা মানছেন না অধিকাংশ মিল মালিক।

সম্প্রতি অঞ্চলটিতে নিয়মিত বৃষ্টিপাত সত্ত্বেও মিল মালিকরা পানি ব্যবহারের শর্ত সম্পূর্ণ উপেক্ষা করছেন। ফলে অনবরত নিঃসরিত সূক্ষ্ম ধূলিকণা ও বালু বাতাসে মিশে পুরো এলাকার বায়ুমণ্ডল মারাত্মকভাবে দূষিত করে তুলছে।

সরেজমিনে ৫ জুলাই ও ২২ জুলাই এলাকা দুটি ঘুরে দেখা যায়, বাংলা বাজার থেকে আলু বাগান পর্যন্ত মহাসড়কের দুপাশের বড় বড় একাধিক ক্রাশার মিল থেকে কোনো প্রকার পানি ছাড়াই পাথর ক্রাশ করা হচ্ছে। সিলেট-তামাবিল জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত এসব মিলের ঠিক পাশেই রয়েছে জনবসতি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়।

অব্যাহত এই ধূলিদূষণের ফলে প্রতিদিন সিলেট-তামাবিল মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক, স্কুলগামী কোমলমতি শিশু শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, এলার্জি ও ফুসফুসের জটিলতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুকনো মৌসুমে নানাবিধ অজুহাত দেখালেও ভরা বর্ষাতেও পানি না দিয়ে এই কর্মকাণ্ড চালানো স্পষ্ট আইন অমান্য করার নামান্তর। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের হুমকিমুক্ত এলাকা নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসনের যৌথ অভিযানে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০