ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
৯ অগাস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে তীব্র লোডশেডিং: দিনে-রাতে বিদ্যুৎহীনতায় জনজীবনে চরম ভোগান্তি

মাদারীপুরের পুরো জেলাজুড়ে গত ১০ দিন ধরে তীব্র লোডশেডিংয়ের কারণে থমকে দাঁড়িয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৩১ জুলাই থেকে দিনে ৫ থেকে ৭ বার এবং রাতে ৩ থেকে ৪ বার পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। একবার বিদ্যুৎ গেলে প্রায় দেড় থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে এ অন্ধকার। তীব্র গরমের মধ্যে এ যেন এক চরম দুর্ভোগের নাম।

জেলার মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসারসহ সবকটি উপজেলাতেই প্রায় একই চিত্র। ঘন ঘন ও দীর্ঘমেয়াদি লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু, বয়স্ক এবং শিক্ষার্থীরা। রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছেন না সাধারণ মানুষ, যা প্রভাব ফেলছে কর্মজীবীদের দৈনন্দিন কাজেও।

শিক্ষার্থীরা জানায়, রাতে প্রদীপ বা চ্যাগের আলোয় পড়ালেখা করা কঠিন, আর দিনের বেলায় স্কুলেও ফ্যান না চলায় তীব্র গরমে ক্লাস নেওয়া ও পড়ালেখা চালানো অসম্ভব হয়ে পড়েছে।

লোডশেডিংয়ের থাবা পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। আইসক্রিম, ঠান্ডা পানীয় এবং ফ্রিজে রাখার মতো পচনশীল দ্রব্য নিয়ে চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণ ফ্রিজ বন্ধ থাকায় মালামাল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। লোডশেডিংয়ের প্রকৃত কারণ এবং পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানতে পারলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০