শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়মভাঙার স্বর্গরাজ্য দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের সড়ক; চরম আতঙ্কে পথচারীরা

মাথায় নেই হেলমেট, কাঁধের ওপর মোবাইল চেপে একহাতে চালানো হচ্ছে দ্রুতগতির যানবাহন। অধিকাংশ চালকেরই নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স, তোয়াক্কা নেই কোনো ট্রাফিক সিগন্যালের। ঢাকার প্রবেশদ্বার ও প্রান্তিক তিন উপজেলা—দোহার, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জের সড়কগুলো এখন বেপরোয়া চালক ও মোটরসাইকেল আরোহীদের চরম নিয়মভাঙার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

দোহারের জয়পাড়া, নবাবগঞ্জের মাঝিরকান্দা ও বান্দুরা এবং কেরানীগঞ্জের কদমতলী ও মাওয়া হাইওয়ের সংযোগস্থলসহ বিভিন্ন এলাকা ঘুরে নৈরাজ্যের এই চিত্র দেখা গেছে। সড়কগুলোতে পথচারী পারাপারের জন্য তৈরি জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকারগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়। চালকদের চরম অজ্ঞতার কারণে জেব্রা ক্রসিং পরিণত হয়েছে পার্কিং জোনে। স্থানীয় কয়েকজন চালক জানান, ‘রাস্তা সুন্দর দেখানোর জন্য এই সাদা দাগ দেওয়া হয়েছে’—এমন ধারণাই লালন করছেন তারা। ফলে পথচারীরা পার হতে গেলে গতি কমানোর বদলে উল্টো বাড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, গতি নিয়ন্ত্রণের জন্য নির্মিত স্পিডব্রেকারগুলোতে দৃশ্যমান রঙ বা রিফ্লেকটিভ মার্কিং না থাকায় রাতে এগুলো মরণফাঁদে পরিণত হচ্ছে। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আঞ্চলিক সড়কগুলোতে কিশোর ও তরুণদের হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালানো এবং উল্টো পথে গাড়ি চালানো এখন নিত্যদিনের চিত্র।

ক্ষোভ প্রকাশ করে এক সাধারণ পথচারী বলেন, “জেব্রা ক্রসিং দিয়ে পার হতে গেলেও গাড়ি গায়ের ওপর তুলে দিতে চায়। কোনো নিয়ম নেই, আইন নেই, আমরা যেন নিজেদের এলাকায় পরবাসী।”

পরিবহন বিশেষজ্ঞদের মতে, কেবল সাময়িক অভিযান চালিয়ে এই চিত্র বদলানো সম্ভব নয়। সড়ক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সব স্পিডব্রেকারে রিফ্লেকটিভ রঙ করা, কঠোরভাবে আইন প্রয়োগ করা এবং চালকদের ট্রাফিক সচেতনতামূলক ওরিয়েন্টেশনের আওতায় আনা প্রয়োজন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০