কালান্তর নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার–মালিকদের ১০ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে, বাড়ছে বিলাসবহুল যাত্রার খরচ

আসন্ন বাজেটে দেশের বিলাসবহুল যাতায়াত ব্যবস্থার ওপর করের বোঝা আরও বাড়ছে। এবার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ডাবলডেকার বাস, স্লিপার কোচ এবং হেলিকপ্টার মালিকদের ওপর মোটা অঙ্কের অগ্রিম কর (Advance Tax) আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এই খাতগুলোতে যাতায়াতের ভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অপারেটর ও মালিকপক্ষ।

প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, এখন থেকে হেলিকপ্টার মালিকদের প্রতিবছর ১০ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে। অন্যদিকে, দূরপাল্লার রুটে চলাচলকারী জনপ্রিয় শীতাতপনিয়ন্ত্রিত ডাবলডেকার এসি বাস এবং স্লিপার কোচের মালিকদের প্রতিবছরের জন্য ৫০ হাজার টাকা অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধন ও ফিটনেসে কড়াকড়ি: নিয়ম অনুযায়ী, যেকোনো মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় এই নির্ধারিত হারের অগ্রিম কর পরিশোধ করতে হবে। কর পরিশোধের সঠিক চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে নেই।

হেলিকপ্টার ও লাক্সারি বাসের ক্রমবর্ধমান বাজার: বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর ও রংপুরসহ দেশের বিভিন্ন প্রধান রুটে শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল দোতলা বাস ও স্লিপার কোচ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে, করপোরেট যাতায়াত, জরুরি চিকিৎসার জন্য রোগী পরিবহন এবং ভিআইপিদের যাতায়াতের কাজে দেশে হেলিকপ্টারের ব্যবহার এবং বেসরকারি অপারেটরের সংখ্যা দিন দিন বাড়ছে।

এছাড়াও প্রস্তাবিত বাজেটে সাধারণ গণপরিবহন ও বিলাসবহুল মাধ্যমের বাইরে ভারী ট্রাক, লরি, প্রাইমমুভার, ক্রেন, ড্রেজার এবং রোলার মালিকদের ওপরও নতুন করে অগ্রিম কর বসানোর প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০