রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

খুলনা মহানগরীসহ ঢাকা, বরিশাল ও সাতক্ষীরার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পয়েন্ট ময়ূর নদের ওপর নির্মিতব্য গল্লামারী ‘স্টিলা নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ প্রকল্পের নির্মাণকাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে কিছুদিন কাজের গতি শ্লথ থাকলেও বর্তমানে সেতুটির মূল স্টিল স্ট্রাকচার অনেকটাই দৃশ্যমান।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (NDE) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে কাজের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বিটুমিন ও জ্বালানি সংকটের পাশাপাশি অ্যাপ্রোচ ও সার্ভিস রোডের কাজ বাকি থাকায় প্রকল্পের গতি কিছুটা পিছিয়ে গেছে।

এদিকে, নির্মাণকাজের কারণে বিকল্প হিসেবে একটিমাত্র সরু সেতু দিয়ে যানবাহন চলাচল করায় গল্লামারী পয়েন্টে তীব্র যানজট নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সকাল ও বিকালের পিক আওয়ারে দেড় কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের।

সওজের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সেতুর মূল কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত উপকরণ সংকট সমাধান ও সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে, যা খুলনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০